ঘামের দুর্গন্ধ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

901

শীতের বিদায়ের পর এবার সামনে আসছে গরম আর এই গরম মানেই আমাদের অনেকের জন্যই আবার অশান্তির হয়ে ওঠে। হাত পা জ্বালাপোড়া করা আর অস্বাভাবিক ভাবে শরীর ঘামা। আর শরীরের ঘামের জন্য দুর্গন্ধের সৃষ্টি হয় আর তা অনেক অসহ্যকর ব্যাপার। আমরা না চাইলেও আমাদের গায়ে দুর্গন্ধ হবেই আর এটা দূর করার জন্য ডিও বা পারফিউম লাগালেও অনেক সময় সারাদিনের শেষে ফিরে আসে সেই দুর্গন্ধ।

আমাদের মাঝেই আবার অনেকেই ডাক্তারের কাছে ছুটে যান এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায়। কিন্তু সমস্যার সমাধান আর হয়ে উঠেনা,তবে পরিষ্কার থাকা সব থেকে জরুরি। রোজ সাবান দিয়ে অন্তত দুইবার করে গোসল করা উত্তম

চলুন আজকে জেনে নিন ঘামের দুর্গন্ধ দূর করার বেশ কিছু সহজ এবং কার্যকরী কিছু ঘরোয়া উপায়

১। লেবুর রস –
গোসলের পর এক টুকড়া লেবু নিয়ে হাতের তলায় এবং বগলে ঘসে লাগিয়ে নিন। দেখবেন আপনার ঘামের দুর্গন্ধ অনেকটা কমিয়ে আনবে এই কার্যকরী উপায়। আর তাতেই রেহাই পান সারাদিনের দুর্গন্ধ থেকে।

২। বেকিং সোডা –
বেকিং সোডা ব্যবহারে আপনার ঘামের দুর্গন্ধ অনেকটা কমিয়ে আনতে পারবেন আর তা করতে হলে গোসলের পর এক টেবিল চামচ বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে হাতের তলায় লাগান। দুই মিনিট পর আবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। ভিনিগার –
ঘামের দুর্গন্ধ দূর করতে ভিনেগার অনেক কার্যকরী একটি উপায়। ভিনেগার ব্যবহার করতে হলে একটি স্প্রে বোতলে ভিনেগার ভরে আপনার শরীরের যে অংশে সব থেকে ঘাম হয় সেখানে স্প্রে করে নিন অথবা তুলায় ভিজিয়েও লাগাতে পারেন এতে ভাল ফল পাবেন আশাকরি।

৪। দুর্বা ঘাস –
অবাক হচ্ছেন? ঘামের দুর্গন্ধ দূর করতে দুর্বা ঘাসও একটি কার্যকরী উপায়। এক কাপ জলে দুই টেবিল চামচ দুর্বাঘাসের রস মিশিয়ে রোজ সকালে খান আর আশাকরি খুব ভালো উপকার পাবেন।

৫। আলু –
রূপচর্চায় আলু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি কিন্তু এই আলুর সাহায্যেই আমরা দূর করতে পারি ঘামের দুর্গন্ধ। আলু স্লাইস করে কেটে গোসলের পর বগলে ভালো করে ঘষে নিন। তারপর আলুর রস না শুকোন পর্যন্ত জামা কাপড় পরবেন না। দেখবেন ১২ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।

৬। টি ট্রি অয়েল –
আমাদের ঘামের দুর্গন্ধ দূর করতে শরীরের যে অংশে সব থেকে ঘাম হয় সেখানে এক আউন্স জলে দুই ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে স্প্রে বোতলে ভরে স্প্রে করে নিন। দেখবেন অনেকটা সময় পর্যন্ত নিজেকে ফ্রেশ লাগবে ।

৭। টমেটো –
ঘামের দুর্গন্ধ দূর করতে রোজ দুই গ্লাস টমেটোর রস খান অথবা গোসলের পানিতে টমেটোর রস মিশিয়ে গোসল করতে পারেন এতেও অনেকটা রেহাই পাবেন আর গায়েও গন্ধ হবে না।

৮। শালগম –
এছাড়া আমরা জানি যে, শালগমের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। তাই শালগম বেটে হাতের নীচে, অর্থাৎ আর্মপিটে লাগান। শুকিয়ে গেল গরম পানিতে ধুয়ে নিন। ১০ ঘণ্টা গায়ে গন্ধ হবে না।

NO COMMENTS

LEAVE A REPLY