পচন ধরেছিল মাথায়!

688

পুরোদেশ বার্তা ডেস্ক:
মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, মরিয়া হয়ে উঠেছিল তখন পাকিস্তান। গণহত্যা, বুদ্ধিজীবী নিধন, লাখ লাখ নারী ধর্ষণ- যাবতীয় কুকীর্তি আড়ালে রেখে বিজ্ঞাপনের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহে নেমেছিল দেশটি। আর এই অধর্মের দায় চুকাতে চেয়েছিল পাকিস্তানি জেনারেলগণ ধর্মের ঘাড়ে চেঁপেই। কী পায়তারা!

চেপেচুপে রাখা হামুদুর রহমান যুদ্ধতদন্ত কমিশনের প্রতিবেদন ২০০০ সালের দিকে খুল্লামখুল্লা হয়ে যায়। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে কমিশন উর্ধ্বতন সমর কর্মকর্তাদের নৈতিক অধঃপতনকেই সর্বাগ্রে দায়ী করে। বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর দীর্ঘদিন যাবত জড়িয়ে থাকাকেই দায়ি করেছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ওই কমিশন, যা গঠন করা হয়েছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসেই।

বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের কারণ অনুসন্ধান শেষে যথার্থ সিদ্ধান্তেই পৌঁছেছিল হামুদুর রহমান যুদ্ধতদন্ত কমিশন- ‘পচন ধরেছিল মাথায়’!

১৯৭১ সালে ডিসেম্বরে ডন পত্রিকায় ধর্মের দোহাই দিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে ও অর্থ দানের আহ্বান জানিয়ে প্রচারিত বিজ্ঞাপন প্রচার করা হয়।
ছবি: সংগৃহীত

পচন ধরেছিল মাথায়!*******************মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, মরিয়া হয়ে উঠেছিল তখন…

Posted by Shahriar Borno on Monday, March 26, 2018

NO COMMENTS

LEAVE A REPLY