ব্যক্তিগত তথ্য তবে কি ফেসবুকে সুরক্ষিত নয়?

889

পুরোদেশ বার্তা ডেস্ক:
এবার বিনা অনুমতি ব্যবহারকারীর ফোন কল ও এসএমএসের তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। মার্কিন নির্বাচনে কাজে লাগানোর জন্য ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য দেওয়ার ঘটনায় মার্ক জুকারবার্গের দুঃখপ্রকাশের কদিন পরই এ অভিযোগ উঠল।

আরস টেকনিকার এক প্রতিবেদন জানাচ্ছে, ফেসবুক অনেক দিন ধরেই ব্যবহারকারীর অনুমতি ছাড়া অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন কল ও এসএমএসগুলোর তথ্য সংগ্রহ করছে। এর জের ধরে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেয়ার ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার অভিযোগ উঠলেও ফেসবুক তা অস্বীকার করেছে।

এক বিবৃতিতে বলেছে, ব্যবহারকারী যতটুকু অনুমতি দেয়, ঠিক ততটাই তথ্য সংগ্রহ করে ফেসবুক।মেসেঞ্জার বা ফেসবুক লাইটে তথ্য দেওয়ার ব্যাপারে ব্যবহারকারীকে অনুমতি দিতে হয়। এ ফিচারটি তারা যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। তা ছাড়া এ অ্যাপে দেওয়া যেকোনো কল বা টেক্সট তথ্য মুছে ফেলতে পারে।

ডেস্ক/প্রআ/শাখাব

NO COMMENTS

LEAVE A REPLY