ট্রুডোর সঙ্গে বৈঠক শেষে কুইবেক থেকে টরন্টোয় প্রধানমন্ত্রী

806

 পুরোদেশ বার্তা:
কানাডা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বৈঠক হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় কুইবেকের হোটেল শাতো ফ্রন্তেনাতে দ্বিপাক্ষিক এ বৈঠক হয়।

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কুইবেক পৌছানোর পর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করছিলেন। রোববার সকালে দ্বিপাক্ষিক বৈঠকটির পর তিনি টরন্টোর উদ্দেশে কুইবেক ছাড়বেন। বিকালে টরন্টোর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়ের সূচি রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কেবেকে পৌঁছান শেখ হাসিনা। তিনদিনের সফরশেষে কানাডার স্থানীয় সময় সোমবার দুপুরে টরন্টো থেকে দেশের পথে রওনা হবেন তিনি। দুবাইয়ে যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
ডেস্ক/এসবি

সংবাদসূত্র: বিডিনিউজ
সংবাদচিত্র: Yeasin Kabir Joy

NO COMMENTS

LEAVE A REPLY