উন্মোচন
খুব কেঁদেছ? চোখ ডলেছ ভালই।
বন্ধু, প্রতিবেশী এমন কি তুমিও জানতে চাচ্ছ!
চোখ উঠেছে, চোখ। অর্ন্তচোখ।
ঠিক কপালের মাঝখানটায়; জ্যোর্তীময়ী ছ্বটায়।
ফোলা, লাল খানিক ছোট
আমার দু’চোখ এত কেন ভাবায়?
এখন আমি সব জানি, নোনা সে পানি –
আর গড়াবেনা তাই স্নিগ্ধ এ মুখে।
অবহেলা, অসভ্যতা এবং অপমানের গ্লানি,
সব গিয়েছে ভেসে আমার জ্যোর্তীময়ী চোখে।
শর্বরী ফাহমিদা
২১সেপ্টেম্বর২০১৬













