মোহাম্মদপুরে চার হাসপাতালকে জরিমানা, চারটিকে সিল

894

বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে চারটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আরও চার হাসপাতালকে সিল করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় র‌্যাব-২-এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় স্বাস্থ্য অধিদফতরে প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত মোহাম্মদপুরের এসপি হাসপাতালকে পাঁচ লাখ টাকা, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে পাঁচ লাখ টাকা, ডিপিআরসি হাসপাতালকে তিন লাখ টাকা এবং ঢাকা অর্থোপ্যাডিক হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন। অন্যদিকে চারটি হাসপাতলকে সিল করে দেন ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়ার উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, সই জালিয়াতি, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক না থাকা, রোগীকে অনুমোদনহীন রক্ত সঞ্চালন করা, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এবং অপারেশন থিয়েটারে এক্সট্রা সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট মজুদসহ নানা অভিযোগে চারটি হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও আরও চারটি হাসপাতালকে সিল করা হয়েছে।’

NO COMMENTS

LEAVE A REPLY