রাজধানীর গুলিস্তানে বাসে আগুন (ভিডিওসহ)

562

ঢাকা: রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের গেটের সামনে বেকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক বাংলানিউজকে বলেন, কে বা কারা আগুন দিয়ে পালিয়েছে। বাসে কোনো যাত্রী ছিলো না তাই কোনো হতাহত নেই। বাসের চালক বলছেন, আগুন লাগার আগে একজন যাত্রী ছিলেন, তিনি নামার পরপরই আগুন লাগে। ধারণা করছি, তিনি আগুন লাগিয়ে নেমে পড়েছেন। কেন আগুন দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য বাসচালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬

NO COMMENTS

LEAVE A REPLY