আবহাওয়া: হতে পারে বজ্রসহ বৃষ্টি

759

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ এবং যশোরে ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ১৬.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে তাড়াশে ৩৭ মিলিমিটার। আজ (মঙ্গলবার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টায়।

NO COMMENTS

LEAVE A REPLY