ওপারে যাত্রা কাকন বিবির

695

পুরোদেশ বার্তা॥
নিভে গেল বাংলাদেশের গৌরবগাঁথার আরো একটি আলোকবর্তিকা। এবার চলে গেলেন বীরপ্রতীক নুরজাহান কাকন বিবি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত সোয়া ১১টার দিকে ওপারে যাত্রা করেন তিনি। শতবর্ষী এই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কাকন বিবির জন্ম ১৯১৫ সালে মেঘালয়ের নেত্রাই হাসিয়া পল্লীতে।তিনি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছিলেন। তিন দিন বয়সী মেয়ে সখিনাকে রেখে যুদ্ধে গিয়েছিলেন তিনি। জুনে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়লে বাঙ্কারে আটকে দিনের পর দিন তাকে নির্যাতন করা হয়।

ছাড়া পেয়ে মুক্তিযোদ্ধা রহমত আলীর কাছে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়ে সশস্ত্র যুদ্ধ নামেন। পাশাপাশি চালিয়ে যান গুপ্তচরের কাজ। কাকন বিবি প্রায় নয়টি সম্মুখ যুদ্ধে অংশ নেন। বাংলাদেশ সরকার।১৯৯৬ সালে তাঁকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করে।

NO COMMENTS

LEAVE A REPLY