মুস্তাফিজকে ছাড়া প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ

578

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই দলের বিপক্ষেই দেশের মাটিতে দুর্দান্ত বোলিং করে তিন ম্যাচে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন এই কাটার মাস্টার।

কিন্তু প্রথম ওয়ানডের আগে পা মচকে যাওয়ায় ছিটকে পড়লেন তিনি।

জানা গেছে, গতকাল শনিবার ডায়মন্ড ওভালে ওয়ার্মআপ করার সময় ঠিকই ছিলেন মুস্তাফিজ। তবে অনুশীলনের একপর্যায়ে পা মচকে যায় তার।

টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন প্রথম ওয়ানডেতে মোস্তাফিজের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুস্তাফিজের পরিবর্তে একাদশে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে দেখা যেতে পারে রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে। চতুর্থ পেসার হিসেবে থাকতে পারেন সিমিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

অন্যদিকে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

NO COMMENTS

LEAVE A REPLY