কভু যদি – শিরিন মনসুর

916
শিরিন মনসুর

” কভু যদি ”
– শিরিন মনসুর

নির্জন আঁকাবাকা মেঠো পথ পেরিয়ে
যদি আসো কোনোদিন, কোনোক্ষনে—-
তাড়াবোনা তোমায় সেদিন।
ফিরাবোনা, ফিরবোনা,
পিছুটানে পড়বোনা।
না বলা কথাটি যদি বুঝে নাও
একান্ত নিজের করে।

বিস্তৃত মরুভূমি পেরিয়ে
যদি আসো কোনোদিন—–
মরু প্রান্তের সীমারেখা ছাড়িয়ে।

কভু যদি আসো তুমি
মুক্তির আস্বাদ দাও যদি মোরে
মনের নিভৃত কুঁড়িটিরে দাও যদি ফুটিয়ে।
তোমার প্রেম-পিপাসু মন থেকে যদি
একফোঁটা রস দাও এ অন্তরে।

কভু যদি রঙিন প্রজাপতি হয়ে এসে বসো
আধফোটা কুঁড়িটির পরে।
হ্রদয়ের সংকীর্ণতা মিলিয়ে দিয়ে
নাও যদি কভু আপন করে।
পূবাকাশে খন্ডমেঘ সরিয়ে দিয়ে
লাল আভা রুপে যদি পড় ছড়িয়ে।

কভু যদি ঝড় হয়ে আসো এ মনে
ফেলনাকো ঝরিয়ে কঁচি ফুলটিরে,
সযতনে রেখে দিও বুকের মাঝে
কোমল হ্রদয় দ্বার সবটুকু খুলে।
সমুদ্রের ঢেউ গুলো উপেক্ষা করে
কভু যদি আসো তুমি
এক সাদা বক হয়ে।

পথে যদি কারো সাথে সংঘর্ষ বাঁধে,
জীবন প্রদীপ যদি কভু নিভে আসে,
তবু তুমি থেমো নাকো পথ চলাকালে
সেকাল পেড়িয়ে তুমি এসো এ কালে।
চমক ভাঙিয়ে এসো উদ্দাম ঝড়ে
থেমে কভু থেকোনাকো মরু প্রান্তরে।

( প্রকাশিত )
‘বনলতা’,রুপাতলী, বরিশাল।

NO COMMENTS

LEAVE A REPLY