পিএসজির জয়যাত্রা থামাতে চান রানিয়েরি

333

লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়ার প্রধান কারিগর ইতালিয় কোচ ক্লদিও রানিয়েরি এবার তার প্রধান টার্গেটে রেখেছেন লিগ ওয়ানের অপ্রতিরোধ্য ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। শনিবার তার নতুন ক্লাব ননতেস লিগ ম্যাচে অংশ নিতে প্যারিস সফর করবে।

 

গত জুনে ননতেসে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সামর্থ্য বৃদ্ধির কাজেই সময় ব্যয় করে চলেছেন রানিয়েরি। আগের মৌসুমে মাত্র দুই পয়েন্টের কারণে ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগে পৌছে দিতে পারেননি তৎকালিন কোচ সার্জিও কনসিকাও।

এবারের মৌসুম শুরুর পর থেকে ধারাবাহিক পরাজয় ক্লাবটিকে বেশিদূর এগুতে দেয়নি। লিগে সম্ভাব্য ৩০ পয়েন্টের মধ্যে এখনো পর্যন্ত মাত্র ২৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে ননতেস। তারপরও প্রাক দেস প্রিন্সেস সফরের প্রাককালে অনেকটাই নির্ভার রয়েছেন রানিয়েরি।

লিগে মাত্র ১২ ম্যাচ থেকে ৩৯ গোল করা পিএসজিকে থামানোর চিন্তায় মগ্ন এই কোচ বলেন, ‘সফরে আমরা দুটি বাস নিয়ে যাচ্ছি। আমি জানি শনিবার রাতে কি ঘটতে যাচ্ছে। ভালো খেলার জন্য আমি আমার দলকে শান্ত এবং মানসিকভাবে সুদৃঢ় রাখতে চাই। আর ফলাফল? জানি আমরা হারব।

প্রতিপক্ষের বিপক্ষে সব সময় আমার কিছু সুক্ষ্ণ পরিকল্পনা থাকে। এই পরিকল্পনাগুলো চমৎকার। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। পিএসজি শিরোপা জয় করতে যাচ্ছে। তারা একটি দুর্দান্ত দলও গঠন করেছে, যে দলটি দিনে দিনে আরো ভালোর দিকে এগুচ্ছে। ‘

এদিকে জাতীয় দলের দায়িত্ব শেষ করে ঘরোয়া লিগে অংশগ্রহণের জন্য ক্লাবে ফিরে এসেছেন পিএসজির ব্রাজিল তারকা নেইমার। বিশ্ব রেকর্ড গড়া ২২২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া এই তারকা ১২ ম্যাচ থেকে এখনো পর্যন্ত আদায় করেছেন ১১টি গোল। তাই ব্রাজিল সুপারস্টারের দিকে আলাদা মনযোগ দিতেই হচ্ছে রনিয়েরির শিষ্যদের।

NO COMMENTS

LEAVE A REPLY