সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি সাংবাদিক উৎপল দাস কোথায়?

520

‘তরুণ সাংবাদিক উৎপল দাস এক মাসের অধিককাল নিখোঁজ রয়েছেন, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারছে না, এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়’। এমন মন্তব্য করে এ বিষয়ে ৩০০ বিধিতে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

আজ সোমবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি বলেন, তরুণ সাংবাদিক উত্পল দাস এক মাসের অধিককাল ধরে নিখোঁজ রয়েছেন। তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসারপ্রাপ্ত) পিতা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে জিডি করেছেন। খোঁজ পাওয়ার জন্য বারবার ধরনা দিচ্ছেন। কিন্তু পুলিশ বলছে, তারা খোঁজ পাচ্ছেন না। কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগ, তার হাতে মোবাইল রয়েছে, এটি ট্যাগ করেও তথ্য প্রযুক্তির ব্যবহার করে তিনি কোথায় আছেন তা বের করা সম্ভব।

ক্ষোভ প্রকাশ করে ওই সংসদ সদস্য বলেন, একজন মানুষ যদি নিখোঁজ হয়, তা বের করা রাষ্ট্রের দায়িত্ব। কেননা জনগণের জানমাল, নিরাপত্তার দায়িত্ব তো রাষ্ট্রের। এই ব্যক্তি যদি কোনো আইনের পরিপন্থি কাজ করেন তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে। কিন্তু একটা তরুণ সাংবাদিক এক মাসের অধিক নিখোঁজ।

কিন্তু আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারে না, এটি আমাদের বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। আমি এই মহান সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি’।

NO COMMENTS

LEAVE A REPLY