গান ছেড়ে ইসলামে ঝুঁকছেন বিখ্যাত পপ তারকা

332

বর্তমান আরব দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পপ তারকা আমাল হিজাজী গান ছেড়ে ইসলামের দিকে ঝুঁকছেন। তিন মাস আগে এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, তিনি সঙ্গীতের জগত ছেড়ে যাচ্ছেন।

ওই পোস্টে আমাল হিজাজী হিজাব পরিহিত একটি ছবিও পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছিলেন, যে শিল্প (পপ সঙ্গীত) আমি ভালোবাসি এবং যে ধর্মের (ইসলাম) নৈকট্যকে আমি লালন করি, এই দুটি নিয়ে আমাকে অনেক দিন ধরেই বোঝাপড়া করতে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার প্রার্থনায় সাড়া দিয়েছেন।

আমাল হিজাজীর এমন ঘোষণা তার ভক্তদের জন্য ছিল এক বিরাট ধাক্কা। আমাল জানিয়েছেন, আল্লাহ তার প্রার্থনায় সাড়া দিয়েছেন। তিনি ইসলামের মধ্যেই তার সুখ-শান্তি খুঁজে পেয়েছেন।

লেবাননের শিল্পী আমাল হিজাজী আরব দুনিয়ার জনপ্রিয় পপ তারকাদের একজন। ২০০১ সালে তার প্রথম পপ রেকর্ড বাজারে আসে। পরের বছর দ্বিতীয় অ্যালবামেই তিনি এক সফল সঙ্গীত তারকায় পরিণত হন। এক দশকের মধ্যেই আমাল হিজাজী হয়ে উঠেন আরব বিশ্বের জনপ্রিয় সঙ্গীত তারকা।

আমাল হিজাজী গান-বাজনা ছেড়ে পুরোপুরি ইসলামী অনুশাসন মেনে জীবন-যাপন শুরু করেন। তবে তিন মাসের মাথায় তিনি আবার ফিরে এসেছেন গানের জগতে। তবে একেবারে নতুন রূপে এবং ভিন্ন ধরণের গান নিয়ে হাজির হয়েছেন তিনি। নবী মুহাম্মদ (স)-এর জন্মবার্ষিকীতে তাকে নিয়েই একটি গান গেয়েছেন তিনি।

২০০২ সালে আমাল হিজাজীর অ্যালবাম ‘জামান’ বাজারে আসে। আরবী পপ সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামি এটি।

নবী মুহাম্মদ (স.)-এর জন্মবার্ষিকীতে তাকে নিয়ে আমাল হিজাজী যে গানটি গেয়েছেন তা তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ইতোমধ্যে ৮০ লাখ ভক্ত তার এই গানটি শুনেছেন এবং আড়াই লাখের বেশি মানুষ এটি শেয়ার করেছেন।

তবে আমাল হিজাজীর এই নতুন রূপ এবং নতুন গান নিয়ে তুমুল বিতর্কও চলছে। যেভাবে তিনি হিজাব পরেছেন, তার যে সাজ-সজ্জা, তা কতটা ইসলাম সম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। ইসলামে এভাবে মহিলাদের গান করার বিধান আছে কিনা সেটা জানতে চেয়েছেন অনেকে।

NO COMMENTS

LEAVE A REPLY