বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

571

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কম্বোডিয়ায় সরকারি সফরের ওপর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। খবর বাসসের।

উল্লেখ্য, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিন সে দেশ সফর করেন।

NO COMMENTS

LEAVE A REPLY