
আইবিসি নেটওয়ার্কের রিপোর্ট বলছে- ইতালির বুকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আগামী ৯, ১০ এবং ১১ ডিসেম্বর— এই তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। বিয়ে সেরে নববধূকে নিয়ে দেশে ফিরবেন কোহলি।
যদিও অভিনেত্রী অানুশকা তরফে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি।
এদিকে বিটাউনে জোর জল্পনা, গোপনেই বিয়ে সেরে ফেরার প্ল্যান কষছেন আনুশকা। পাপারাৎজিদের হাত থেকে রেহাই পেতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে সেলেব্রেটি জুটি।
অন্যদিকে খবর রটেছে ইতিমধ্যে দেহরাদুনে বাগদান সেরে ফেলেছেন বিরাট-অানুশকা জুটি। যদিও নিজেদের বাগদান নিয়েও টুঁ শব্দটিও করেননি তারা।












