কুতিনহোর হ্যাটট্রিকে লিভারপুলের গোল বন্যা

470

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পার্টাক মস্কোকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে গোল উৎসব করেছে লিভারপুল। দলের হয়ে এ দিন হ্যাটট্রিক উদযাপন করে ফিলিপ কুতিনহো।

এ ছাড়া জোড়া গোল করেন সাইদু মানে। আর একটি করে গোল করেন রবার্ট ফিরমিনো ও মোহাম্মদ সালাহ। ‘ই’ গ্রুপের এ জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোও নিশ্চিত করল ইয়র্গান ক্লপের শিষ্যরা। গ্রুপের শেষ ম্যাচে এ দিন রাশিয়ান দলটিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথেয়তা জানায় লিভারপুল। তবে প্রতিপক্ষকে যেন তছনছ করতেই নেমেছিল স্বাগতিক ফুটবলাররা।

NO COMMENTS

LEAVE A REPLY