ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

780

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার একথা জানানো হয়।

এতে জানানো হয়, আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং আগামী ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে।

এতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

NO COMMENTS

LEAVE A REPLY