বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন ছুটবে চীনে

560

ট্রেন ধরতে এবার স্টেশনে নয়, দাঁড়ান রাস্তার ধারে। ভাবছেন তো এটা কি বলছি! হ্যাঁ, এটাই সত্যি।

রাস্তা দিয়েই এবার ছুটবে রেল। তবে এটা যা তা রেল নয়। চলছে স্মার্ট রেল। বিশ্বের এই প্রথম স্মার্ট ট্রেন চলবে চিনে। যুগান্তকারী আবিষ্কার বেইজিংয়ের।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, অটোনোমাস রেল ট্রানসিট নামে বিশ্বের প্রথম ওই স্মার্ট ট্রেনকে চীনের জোঝৌ প্রদেশ থেকে চালানো হবে। ইতোমধ্যে কয়েক দফায় পরীক্ষা করা হয়েছে ট্রেনটি। ভালোভাবে স্মার্ট ট্রেনটি পরীক্ষাতে পাশও করেছে। এবার পালা রাস্তায় চলার।

আগামী কয়েকদিনের মধ্যেই ট্রেনটি রাস্তায় ছুটবে বলে জানা গিয়েছে। তবে অন্যান্য গাড়ির মতো কিন্তু আপনাকে জ্যামে পড়তে হবে।

তবে এটা সত্যি যে তুলনামূলকভাবে আরাম হবে এই ট্রেনে যাতায়াত। শুধু তাই নয়, একসঙ্গে প্রায় ৩০০ জনকে নিয়ে ছুটতে পারবে ওই ট্রেন। তবে ওই ট্রেনসহ যাত্রাপথ তৈরি করতে ইতোমধ্যেই ১৪৬ থেকে ১৯৬ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে বলে খবর।

NO COMMENTS

LEAVE A REPLY