বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ক্ষমতাসীনদের ভয়-ভীতির বড় কারণ খালেদা জিয়া ও তার জনপ্রিয়তা। এজন্য সরকার ক্ষমতা ধরে রাখতে দেশকে ভীতির রাজ্যে পরিণত করছে।
’
আজ রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দল, ঢাকা জেলার কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন : আমরা দেশে বিশৃঙ্খলা করতে চাই না : খসরু
তিনি বলেন, ‘আমরা চাই আওয়ামী লীগ দেশে রাজনীতি করুক। কিন্তু, তার আগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠনের সুযোগ দিক। ‘
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে করা চুক্তিকে অসম আখ্যা দিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইসুতে বাংলাদেশ সরকার মানুষকে ধোকা দিয়েছে, প্রতারণা করেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার এ চুক্তি ধোকাবাজি ছাড়া আর কিছুই নয়। ‘
আরো পড়ুন : সরকারের মধ্যে অগণতান্ত্রিক আচরণ চলছে : আমীর খসরু
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।













