বাংলাদেশের তৈরি পোশাক কারখানা সবচেয়ে নিরাপদ-বার্নিকাট

1088
বার্নিকাটের বিদায়ী সংবর্ধনা

বাংলাদেশের তৈরি পোশাক কারখানা সবচেয়ে নিরাপদ। এমন মন্তব্য করে এ বার্তা বিশ্বব্যাপি ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট। সকালে রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর দেয়া বিদায়ী সংবর্ধনায় এ কথা জানান তিনি। এসময় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা ও ন্যায্য দাম চেয়েছেন বিজিএমইএ সভাপতি।

রানা প্লাজা ধসের পর দেশি-বিদেশি চাপে পড়ে পোশাক খাত। কারখানার কর্মপরিবেশ উন্নয়নে এগিয়ে আসে ক্রেতাজোট, উন্নয়ন সহযোগি দেশ ও সংস্থা। কারখানা সংস্কারে গঠন করা হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স।

গত ৫ বছরের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বের সবচেয়ে নিরাপদ কর্মস্থলের স্বীকৃতি এ খাতের। দীর্ঘ এ সময়ে নানা চড়াই উৎরাই দেখেছে দেশের প্রধান এ রপ্তানিমুখী খাত। প্রতিযোগিতায় টিকতে না পেরে কয়েকশ কারখানা বন্ধ হয়ে গেলেও, দুই হাজারের বেশি কারখানা সম্পূর্ণ নিরাপদ হিসেবে সনদ পেয়েছে।

কারখানা সংস্কারে কোটি টাকা বিনিয়োগ করেছেন মালিকরা। উৎপাদন খরচের পাশাপাশি বেড়েছে কর্মীদের বেতন-ভাতা। এত কিছুর পরও গত চার বছরে যুক্তরাষ্ট্রে পোশাকের দাম কমেছে প্রায় ১২ ভাগ। তাই ন্যয্য মূল্যের পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা দেয়ার দাবি জানায় বিজিএমইএ।

বার্নিকাট জানান, কর্মপরিবেশ নিরাপদ হলেও শ্রমিক অধিকার রক্ষয় পিছিয়ে বাংলাদেশ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মান অর্জন করতে না পারলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ।

NO COMMENTS

LEAVE A REPLY