সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক (স্থায়ী রাজস্ব) পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ অক্টোবর ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল: ৮,২৫০/- ২০,০১০/ টাকা।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত।













