নবনির্বাচিত নেতাদের স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দমিছিল

550

বগুড়া: বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকসহ কমিটির নবনির্বাচিত নেতাদের স্বাগত জানিয়ে বগুড়ায় আনন্দমিছিল হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সাতমাথা হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাসিমুল বারী নাসিম, যুবলীগ নেতা পৌরসভার কাউন্সিলর ইব্রাহিম হোসেন, শহর কৃষক লীগের আহ্বায়ক বজলুর রহমান বকুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ হোসেন পাশা, আবু জাফরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬

NO COMMENTS

LEAVE A REPLY