‘জামায়াতের হরতালে সমর্থন দিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে’

599

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াতের হরতালে সমর্থন দিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ দিয়েছে। প্রমাণ হয়েছে তাদের দল জামায়াতের রাজনীতি দ্বারা পরিচালিত।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি।

হাছান মাহমুদ বলেন, জামায়াতের ডাকা এই হরতাল বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশের কোথাও হরতাল পালন হচ্ছে না।
সংগঠনের সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপির সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাও বক্তব্য রাখেন।
সামবেশে কামরুল ইসলাম বলেন, জামায়াতের ডাকা হরতালে বিএনপি সমর্থন জানিয়ে আবার দেশকে অস্থিতিশীল করতে চাইছে। ষড়যন্ত্রকারীরা সফল হবে না।

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী সমাদৃত, আলোচিত ও প্রশংসিত ঠিক তখনই জামায়াত হরতাল ডেকে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY