ডোকালামের কাছে আবার রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে চীন। আর তার জন্য সীমান্তের কাছে প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে।
এর মধ্যেই ডোকালাম নিয়ে চীনের সঙ্গে কথা বলতে শুরু করল ভুটান। ভারতেই বসেই মুখোমুখি হল দুই দেশের প্রতিনিধিরা।
সূত্রের খবর, ভারতে ভুটানের রাষ্ট্রদূত ভেতসোপ নামগেলের সঙ্গে বৈঠক হয়েছে চীনের রাষ্ট্রদূত লু ঝাওহুইয়ের। গত ২৭ সেপ্টেম্বর ডোকালাম ইস্যুতে দু’জনের কথা হয়েছে। ওইদিন বিকেলে চীনা দূতাবাসে বৈঠক হয়। ঠিক এক মাস আগেই ডোকালাম থেকে সেনাবাহিনী সরিয়েছে চীন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সমাধান হয়েছে।
উল্লেখ্য, ভারত ও ভুটান উভয়েই বিশ্বাস করে যে ডোকালাম ভুটানের অংশ। চীন চীনের দাবি এই অংশ তাদের।













