গুরুতর অসুস্থ যুবলীগ নেতা সম্রাট

695
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে সিঙ্গাপুরের রাইফেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত সম্রাটের পুরানো হার্টের সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান ফেসবুকে লিখেছেন, ‘ঢাকার যুবসমাজের নয়নমণি, আস্তার প্রিয় ঠিকানা, রাজপথে-আন্দোলন-সংগ্রামে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পরীক্ষিত কর্মী, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বিপ্লবী সভাপতি কর্মীবান্ধব যুবনেতা ইসমাইল চৌধুরী সম্রাট অসুস্থ। চিকিৎসাধীন আছে, প্রিয় নেতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই। ‘

NO COMMENTS

LEAVE A REPLY