প্রথম ব্রিটিশ বাঙালি হিসেবে ব্রিটেনে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করে নাইটহুড খেতাব পেলেন বাংলাদেশি আখলাকুর রহমান চৌধুরী। ব্রিটেনের সর্বোচ্চ রাজকীয় খেতাব নাইটহুড।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্যার ফজলে হাসান আবেদের পর এবার তৃতীয় বাঙালি হিসেবে ব্রিটেনের সর্বোচ্চ রাজকীয় নাইটহুড খেতাবে ভূষিত হলেন বিচারপতি আখলাক উর রহমান চৌধুরী।
আখলাকুর রহমান চৌধুরী ১৯৯২ সালে ব্যারিস্টারি পাস করে আইন পেশায় যোগ দেন। এ পেশায় থাকা বাংলাদেশি বংশোদ্ভূত দুইজন কুইনস কাউন্সেলের মধ্যে তিনি একজন। অন্যজন হলেন- ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। ‘কমার্শিয়াল, এমপ্লয়মেন্ট ও ইনফরমেশন ‘ল’ বিশেষজ্ঞ আখলাকুর রহমান চৌধুরী গ্লাসগো ইউনিভার্সিটি থেকে রসায়নে স্নাতক ডিগ্রিধারী। পরে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি পান।













