শেষ টি-টোয়েন্টিতে ভারতের রুদ্ধশ্বাস জয়

451

প্রথম দুই ম্যাচে একটি করে জয় নিয়ে অলিখিত ফাইনালে নেমেছিল স্বাগতিক ভারত আরসফরকারী নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ রানের জয় তুলেনিয়েছে টিম ইন্ডিয়া।

ফলে, ২-১ ব্যবধানে সিরিজ হারলো কিউইরা।

৬৭ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে শুরু থেকেই ভুবি-বুমরারা কিউই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন। শেষ পর্যন্ত বোলারদের কাঁধে ভর করে লো স্কোরিং রুদ্ধশ্বাস থ্রিলার ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় রানে হারাল ভারত। দুই ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রানে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ।

প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৬৭ রান(৮ ওভার)। নিউজিল্যান্ডের সাউদি-সোদি জুটির সামনে নাকটীয়ভাবে একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে আসে ভারতীয় ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে ধাওয়ান ও রোহিতকে পর পর দু’বলে প্যাভেলিয়নে ফিরিয়ে জোর ধাক্কা দেন সাউদি। কোহলি ফেরেন ১৩ রানে।

NO COMMENTS

LEAVE A REPLY