রোনালদো নাকি মেসি? ব্যালন ডি’অর বিজয়ীর নাম ফাঁস!

628

‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার ইতিমধ্যেই বাগিয়ে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির থেকে তিনি কোনো অংশে কম নন।

এবার অপেক্ষা ব্যলন ডি’অর এর। আগামী মাসেই এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কিন্তু এর মধ্যেই বিজয়ীর নাম ফাঁস হওয়ার দাবি করল ব্রিটিশ মিডিয়া দ্য মিরর!

এক প্রতিবেদনে মিরর জানিয়েছে, সোশ্যাল মিডিয়াতেই নাকি ‘লিক’ হয়েছে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। যথারীতি আলোচনায় দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। দৌড়ে কিছুটা হলেও এগিয়ে আছেন রোনালদো। তার ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছেন মেসিও। কিন্তু লিকড হওয়া তথ্যমতে, রোনালদোকে হারিয়ে এবার নাকি মেসিই জিতে নিচ্ছেন এই পুরস্কার!

NO COMMENTS

LEAVE A REPLY