সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশ পেয়েছি। প্রায় সতের কোটি মানয়ের এই বাংলার প্রতিটি ভাঁজে রয়েছে সংগ্রামী বীরগাথা। মা, মাটি ও মানুষের সকল সংবাদ প্রতিদিন প্রতিমুহুর্তে সকলকে জানানোর প্রত্যয়ে আমাদের এই অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল ‘পলিটিক্যাল বাংলা.কম’ । ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে জাতীয় স্বার্থ
বিবেচনা করে আমরা সৎ ও ন্যায়ের পথ অবলম্বন করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের জন্য, দেশের মানুয়ের মঙ্গলের জন্য যে রাজনীতি, সে রাজনীতি প্রতিষ্ঠিত হোক জাতীয় থেকে তৃণমূল পর্যায়ে, এটাই আজকের দিনে গনমানুষের চাহিদা। সেই চাহিদার কথা মাথায় রেখেই আমরা সকল সংবাদ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তুলে ধরতে চাই। যেহেতু রাজনীতি দেশের মানুষের মঙ্গলের জন্য, তাই দেশের গন-মানুষের সুখ-দুখের কথাই নিরপেক্ষভাবে আমাদের নিউজ পোর্ট ালের মাধ্যমে পরিবেশন করতে চাই। আমরা বিশ্বাস করি, সুস্থ ধারার রাজনৈতিক চেতনাই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। সর্বোপরি, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গড়ে উঠুক বাংলাদেশের গনতান্ত্রিক রাজনীতি, এই স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। পজিটিভ রাজনৈতিক ধ্যান-ধারনা থেকে আমরা সকল দল-মতের উর্দ্ধে উঠে জনগনের কথা, দেশের কথা, বিদেশের কথা, জিবনের কথা তুলে ধরতে চাই।









