ঢাকা:
কথা ছিল লুই আই কানের মূল নকশা এনে সেই অনুযায়ী আগারগাঁও এলাকার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অনেক কাঠখড় পুড়িয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে মূল নকশা আনে সংসদ সচিবালয়। গত বছর ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাক্সবন্ধি করে আনা হয় চার সেট নকশা।
জাতীয় সংসদের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, নকশা সংগ্রহে রয়েছে। এখন সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবেই কাজ হবে।
যুক্তরাষ্ট্রে সংরক্ষিত ৮ হাজার নকশার মধ্যে ৮৩৫টি নকশা সরাসরি সংসদ সচিবালয়ের সঙ্গে সংশ্লিষ্ট। ওই ৮৩৫টি নকশা ছাড়াও ৫৬টি ডকুমেন্ট আনা হয়েছে। প্রতিটি নকশার সংগ্রহে খরচ হয় ১৯ ডলার অর্থাৎ ১ হাজার ৫৮৭ টাকা ৭৩ পয়সা।
সংসদ ভবনের নকশা সংগ্রহের বিষয়টি অনুধাবন করে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি লুই আই কানের মূল নকশা সংগ্রহের নির্দেশ দেন সংসদ সচিবালয়কে। ২০১৫ সালের ১৩ অক্টোবর একনেক বৈঠকেও লুই আই কানের মূল নকশা আনার নির্দেশনা দেন তিনি। কেননা মূল নকশা হাতে না থাকায় সচিবালয় সেগুনবাগিচা থেকে আগারগাঁওয়ে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করতে পারছে না সরকার।
নকশা হাতে পাওয়ার পর সংসদে এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, লুই আই কান প্রণীত সংসদ ভবনের নকশা, পুরো এলাকার মহাপরিকল্পনাসহ অন্যান্য অংশের স্থাপত্য নকশা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নকশা সংগ্রহের পর সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত ছিল সবগুলো নকশা বাছাই করে চারটি সেট আলাদা করে চার প্রতিষ্ঠানের কাছে থাকবে। এরমধ্যে এক সেট সংসদ সচিবালয়ে সংরক্ষিত থাকবে। একটা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যাবে আর এক সেট জাতীয় আর্কাইভে রাখা হবে। আরেক সেট সংসদের আর্কাইভে থাকবে। তবে সবকিছু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নকশাগুলো দেখানোর পর।
নকশা দেখাতে প্রস্তুত সংসদ সচিবালয়, প্রধানমন্ত্রীর সময় পেলেই নকশাগুলো দেখানো হবে। তবে নকশা অনুযায়ী জিয়াসহ অন্যান্যদের কবর সরবে













