১০ পুলিশ সুপার বদলি

590

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দশ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলি বা পদায়ন করা হয়।

বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে পটুয়াখালী জেলার পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানকে এসবির পুলিশ সুপার, ডিএমপির উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার, পিরোজপুর জেলার পুলিশ সুপার ওয়ালিদ হোসেনকে ডিএমপির উপপুলিশ কমিশনার, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আলতাফ হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসানকে পটুয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

একই আদেশে মিশন (লাইবেরিয়া) থেকে প্রত্যাগত ডিএমপির উপপুলিশ কমিশনার সাহেদ আল মাসুদকে ডিএমপির উপপুলিশ কমিশনার, মিশন (দারফুর) থেকে প্রত্যাগত এসপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার, হাইওয়ের পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার সাজিদ হোসেনকে আরএমপির উপপুলিশ কমিশনার, মিশন (দারফুর) থেকে প্রত্যাগত ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে ৬ এপিবিএন মহালছড়ির অধিনায়ক (পুলিশ সুপার) ও মিশন (দারফুর) থেকে প্রত্যাগত পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত পুলিশ সুপার এম এ জলিলকে পুলিশ অধিদপ্তরের এআইজি পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি বা পদায়ন করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY