র‍্যাবের ঘিরে রাখা বাড়িতে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড

576
জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‍্যাব।

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি গতকাল সোমবার রাত থেকে ঘিরে রেখেছে র‍্যাব। চর আলাতলী গ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। ছবি: সংগৃহীতর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলমের ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটি তাঁরা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র‍্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।

সন্দেহজনক জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীতআজ মঙ্গলবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছে র‍্যাব। ঢাকা থেকে বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণ দলের আসার অপেক্ষায় আছেন তাঁরা।

NO COMMENTS

LEAVE A REPLY