ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘আমি একা হয়ে গেছি। দুজন মিলে আধুনিক ঢাকা গড়ার স্বপ্ন দেখছিলাম।
এখন জানি না ভবিষ্যতে সে স্বপ্নের কী হবে? বড় ভাই হিসেবে আনিসুল হক সব সময় আমার পাশে ছিলেন। এখন আমার কাছে সবকিছু অন্ধকার মনে হচ্ছে। ‘
আজ শনিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের বনানীর বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে তিনি এ কথাগুলো বলেন।













