বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মামলা দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিরোধী দলের নেতাকে বিপর্যস্ত করা সরকারের বৃহত্তর নীল নকশারই অংশ।
আজ শুক্রবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনঃ হাটে হাঁড়ি ভেঙেছেন ফেনীর নিজাম হাজারী : রিজভী
গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এর প্রতিবাদে বিকেলে রবিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী আহমেদ।
এ সময় রিজভী সরকার জনগণের টাকা হাতিয়ে নিতেই আরো নতুন তিনটি ব্যাংকের অনুমোদন দিচ্ছে বলেও অভিযোগ করেন।
আরও পড়ুনঃ দেশে কোনো পেশার মানুষ নিরাপদ নয় : রিজভী
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।













