ম্যারাডোনার চুম্বনে আপ্লুত ফুটবল সম্রাট পেলে

409

খেলার মাঠে দুজন কোনোদিন মুখোমুখি হননি। সময়টা ছিল ভিন্ন।

কিন্তু দুজনেই ফুটবল বিশ্বের ‘দেবতাসম’। অতএব ঈশ্বর যা করবেন তাতে দর্শকরা তো চমকে যাবেই।  এমনই হলো রাশিয়া বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। এক ঈশ্বর চুমু খেলেন আরেক ঈশ্বরকে। লেন্সবন্দি হয়ে এই দৃশ্য আদি অনন্তকাল পর্যন্ত থেকে যাবে। আর্জেন্টাইন কিংবদন্তি চুম্বন করলেন ফুটবলের সম্রাটকে। পাশে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে এক অভূতপূর্ব দৃশ্য!

দুজনের কোলাকুলি থেকে শুরু করে হাত মেলানোর সোনালি-রুপোলি ছবি অনেক দেখেছে বিশ্ব। আসন্ন ২০১৮ ফুটবল বিশ্বকাপের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে হাজির ছিলেন পেলে ও ম্যারাডোনা।

দুই কিংবদন্তির ঘনিষ্ট মুহূর্তের ছবি তুলতে হাজির আলোকচিত্রীরা। তখনই ম্যারাডোনা চুমু খেলেন পেলেকে। সাক্ষী হয়ে রইলেন পুতিন থেকে শুরু করে ফিফার কর্মকর্তারা।  

ফুটবল মানেই ঝড় তোলা ছবির মিছিল। মাঠে এরকমই একাধিক ছবির কারিগর হয়েছেন ফুটবল বিশ্বের দুই সম্রাট পেলে ও ম্যারাডোনা। মাঠের বাইরেও বিভিন্ন সময় দুই ফুটবল ঈশ্বরের মুখোমুখি হওয়া বরাবরই চর্চিত বিষয়। তবে চুম্বনের মতো ঘটনা প্রায় বিরল।

এই মুহূর্তে খুব অসুস্থ পেলে। হুইল চেয়ারেই তাকে চলাফেরা করতে হচ্ছে। দুই গ্রেটের এমন ভাব বিনিময়ে আবেগাপ্লুত ফুটবলবিশ্ব। অসাধারণ মুহূর্তের এই ছবি ইতিহাস হয়ে রইল ভবিষ্যত প্রজন্মের জন্য।

NO COMMENTS

LEAVE A REPLY