এবার দিবালার দিকে চোখ দিল রিয়াল মাদ্রিদ!

599

বেশ জমে উঠেছে ২০১৭-১৮ লা লিগা মৌসুম। আর চলতি মৌসুমের শুরু থেকেই ধুকছে বর্তমান চ্যাম্পিয়ান রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের গোল পোস্টে বল পাঠানোটাই যেন ভুলে গেছে রিয়াল তারকারা। বেল, বেনজামা, রোনালদো থেকে শুরু করে অ্যাসেনসিও, ইসকোরাও পারছে না কাঙ্ক্ষিত গোল এনে দিতে। যার কারণে প্রায় ম্যাচেই মাশুল গুনতে হচ্ছে মাদ্রিদের ক্লাবটির।


লা লিগায় বর্তমানে রিয়াল মাদ্রিদের অব্স্থান চার নম্বরে।  তাদের সামনে আছে বার্সালোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ এমনকি ভ্যালেন্সিয়ার মতো দলও।  তার মধ্যে বার্সালোনা রিয়াল মাদ্রিদ থেকে এগিয়ে আছে ৮ পয়েন্টের বড় ব্যবধানে। এমন অবস্থায় নতুন ফরোয়ার্ড খুঁজছে রিয়াল মাদ্রিদ।  আর সে জন্য তাদের পছন্দ জুভেন্তাস তারকা পাওলো দিবালা।  এই আর্জেন্টাইনের ওপর অনেক দিন ধরেই নজর রিয়াল মাদ্রিদের।


আর ক্লাবে দারুণ ফর্মে থাকা এই তারকাকে এনেই মাদ্রিদের ফরোয়ার্ড লাইন আরো শক্তিশালী করতে চান জিদান। তবে দিবালাকে পাওয়া অতটা সহজ হবেনা সেটাও জানে রিয়াল মাদ্রিদ। আর সে জন্য দিবালাকে দিয়ে ক্রুসকে নিয়ে যাও এমন অফারের কথা ভাবছে রিয়াল মাদ্রিদ।  অর্থাৎ দিবালাকে আনতে প্রয়োজনে ক্রুসকেও জুভেন্তাসে দিয়ে দিতে রাজি মাদ্রিদের ক্লাব।

NO COMMENTS

LEAVE A REPLY