পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সর্ববৃহৎ মহড়ায় যুক্তরাষ্ট্র

697

ক্রমাগত পরমাণু বোমা হামলার হুমকি দিচ্ছে উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার মিসাইল প্রযু্ক্তিতেও ব্যাপক উন্নতি হয়েছে।

ফলে যুদ্ধ বাধলে কিভাবে উত্তর কোরিয়ায় হামলা করা হবে এ-সংক্রান্ত যৌথ মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার ও যুক্তরাষ্ট্র। ভিজিল্যান্ট এইস নামে এবারের মহড়াটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যৌথ বিমান মহড়া।

দুই দেশের অংশগ্রহণে ইতিহাসের অন্যতম বৃহত্তম এ মহড়াকে যুদ্ধের উসকানি অভিহিত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

আজ সোমবার বৃহত্তম এ মহড়াটি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।  নামের বার্ষিক এই মহড়াটি শুক্রবার পর্যন্ত চলবে। মহড়ায় অংশ নেওয়া ২৩০টিরও বেশি আকাশযানের পাশাপাশি ছয়টি এফ-২২ র‌্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

এ মহড়ায় দক্ষিণ কোরীয় সৈন্যদের পাশাপাশি মেরিন ও নৌবাহিনীর সৈন্যসহ যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার সৈন্য অংশ নিচ্ছে। এতে অংশ নেওয়া আকাশযানগুলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আটটি সামরিক ঘাঁটি থেকে আকাশে উড়বে। এবারের মহড়ায় এফ-৩৫ যুদ্ধবিমানসহ সবচেয়ে বেশি সংখ্যক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

কেন এই মহড়া, এ প্রসঙ্গে কর্মকর্তারা জানান, অভিযানের সক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে এবং কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই যৌথ মহড়া।
সূত্র : রয়টার্স

NO COMMENTS

LEAVE A REPLY