৩৩৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

879

মিরপুর টেস্টে ৮ উইকেটে ২০০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ তৃতীয় দিনে মাত্র ১১.৫ ওভার টিকতে পেরেছে দলটি। তাইজুল ইসলাম বাকি ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস ২২৬ রানে গুটিয়ে দেন। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়াল ৩৩৯ রান। শেরেবাংলা স্টেডিয়ামে কোনো দলই চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জিততে পারেনি।

এ মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২০৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের। সেটা ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ এ মাঠে সর্বোচ্চ ১০১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড দেশের বাইরে। ২০০৯ সালে সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাট করেও জয়ের নজির রয়েছে বাংলাদেশের। গত বছর কলোম্বোয় ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার ইনিংসে ৭৪তম ওভারের লাকমলকে তুলে নেন তাইজুল। তাঁকে সুইপ করতে গিয়ে বোল্ড হন লাকমল (২১)। পরের বলে রঙ্গনা হেরাথকেও এলবিডব্লউয়ের ফাঁদে ফেলে শ্রীলঙ্কার ইনিংস মুড়িয়ে দেন তাইজুল। এক প্রান্তে ৭০ রানে অপরাজিত ছিলেন রোশেন সিলভা। ৭৬ রানে ৪ উইকেট নেন তাইজুল। মোস্তাফিজুর রহমানের শিকার ৩ উইকেট, ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস        
করুনারত্নে ক ইমরুল ব মিরাজ ৩২ ১০৫
মেন্ডিস এলবি রাজ্জাক ২১
ধনঞ্জয়া ব তাইজুল  ২৮ ২৪
গুনাতিলকা এলবি মোস্তাফিজুর ১৭ ২৭
চান্ডিমাল এলবি মিরাজ ৩০ ৫৪
রোশন অপরাজিত ৫৮ ৯৪
ডিকভেলা ক মাহমুদ্উল্লাহ ব তাইজুল ১০ ১৮
পেরেরা ক লিটন ব মোস্তাফিজুর
আকিলা ক লিটন ব মোস্তাফিজুর
লাকমল ব তাইজুল ২১ ৪১
হেরাথ এলবি তাইজুল
অতিরিক্ত (লেগ বাই ৪)
মোট (৭৩.৫ ওভারে, অলআউট) ২২৬    
উইকেট পতন: ১-১৯ (মেন্ডিস, ৬.৫), ২-৫৩ (ধনঞ্জয়া, ১৬.৪), ৩-৮০ (গুনাতিলকা, ২৫.৫), ৪-৯২ (করুনারত্নে, ৩২.৩), ৫-৪৩ (চান্ডিমাল, ৪৬.৩), ৬-১৭০ (ডিকভেলা, ৫৩.১), ৭-১৭৮ (পেরেরা, ৫৫.২), ৮-১৭৮ (আকিলা, ৫৫.৩), ৯–২২৬ (লাকমল ৭৩.৪),১০–২২৬ (হেরাথ, ৭৩.৫)।
বোলিং: রাজ্জাক ১৭-২-৬০-১, মোস্তাফিজ ১৭-৩-৪৯-৩, তাইজুল ১৯.৫-২-৭৬-৪, মিরাজ ২০–৫–৩৭–২।

NO COMMENTS

LEAVE A REPLY