শাহরুখের ঘুম নিয়ে ফূর্তি!

892

রাত জেগে শুটিং করতে হবে? শাহরুখ খানের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু শুটিংয়ের জন্য তাঁকে ভোরে আসতে বললেই রেগে যান। কারণ, তিনি দেরি করে ঘুম থেকে ওঠেন, তা বলিউড-সংশ্লিষ্ট সবার জানা। তারপরও ছবির ভালো কিছুর স্বার্থে মাঝে মাঝে তা মেনে নেন। এবার ‘জিরো’ ছবির জন্য সকালের ঘুমকে বিদায় জানাতে হলো। আর তাতেই ঘটেছে বিপত্তি। কাজের ফাঁকে শুটিং ফ্লোরেই ঘুমিয়ে পড়েন।

শুটিংয়ের সেটে শাহরুখ খান চেয়ারে বসে ঘুমাচ্ছেন, তা দেখে মজা পেয়েছেন অন্যরা। এই যেমন ‘জিরো’ ছবির পরিচালক আনন্দ এল রাই, চিত্রনাট্যকার হিমাংশু শর্মা। ঘুমন্ত শাহরুখের সামনে বসে এই কাণ্ড দেখাচ্ছেন নায়িকা ক্যাটরিনা কাইফ। পুরো ব্যাপারটি ক্যামেরাবন্দী করা হয়।

ছবিটি পরে শাহরুখকে দেওয়া হয়। তা দেখে তিনি নিজেও আনন্দ পেয়েছেন। ছবিটি নিজের টুইটার পেজে পোস্ট করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘যখন আপনার সঙ্গে থাকা মানুষগুলো অসম্ভব উত্সাহী হন যে আপনি আপনার চোখই খুলে রাখতে পারলেন না! আমাকে সকাল সকাল শুটিং করার উচিত শিক্ষা।’

তবে পরে জানা গেছে, পরিচালকের কথামতো সকাল সকাল শুটিং ফ্লোরে পৌঁছে যান ঠিকই, কিন্তু সেখানে গিয়ে বাকি ঘুমটা সেরে নেন ৫২ বছরের এই অভিনেতা।

NO COMMENTS

LEAVE A REPLY