নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুর গ্রামের ভিআইপি রোড এলাকায় দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন মোহাম্মদ আলী (২৫) ও মো. রবিন (২০)। তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা। একলাসপুর গ্রামে পাশাপাশি বাড়ির তাঁদের।
ঘটনাস্থলে থাকা নোয়াখালীর পুলিশ সুপার কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আলী একলাসপুর গ্রামের মোহাম্মদ সোলেমানের ছেলে। রবিন আবদুল কাদেরের ছেলে। মোহাম্মদ আলী মাছের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রবিন ছিলেন তাঁর সহকারী। নিহত দুজনের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।













