এগিয়ে এলেন প্রধানমন্ত্রীই

350

পুরোদেশ প্রতিবেদন
প্রজ্ঞাবান জাতীয় নেতা অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার বিকেলে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন মুজিবনগর সরকারের এই অন্যতম উপদেষ্টাকে দেখতে যান। এ সময় তিনি অধ্যাপক মোজাফফরের চিকিৎসার ব্যয়ভারসহ সব রকমের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানান।

ন্যাপ সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোজাফফর আহমদের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। তাঁর লাইফ সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। ৯৭ বছর বয়সী মোজাফফর আহমদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী তাঁর চিকিৎসকেরা ।বর্তমান উন্নতি অব্যাহত থাকলে দুই-একদিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা যাবে।

অধ্যাপক মোজাফফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। বেশ কিছুদিন থেকেই তিনি রাজধানীর বারিধারায় মেয়ের বাসায় শয্যাশায়ী হয়ে দিন কাটাচ্ছিলেন। কয়েক দফায় হাসপাতালেও ভর্তি হতে হয়েছে তাঁকে। সর্বশেষ তাঁর শারীরিরক অবস্থার গুরুতর অবনতি হলে গত ২০ জুলাই সকালে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির পর লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে অধ্যাপক ডা. বোরহান উদ্দীনের অধীনে চিকিৎসা চলছে।

ডেস্ক/এমএসকে (সংবাদসূত্র: সমকাল)

NO COMMENTS

LEAVE A REPLY