দিনে দিনে ছোট থেকে আরও ছোট হয়ে আসছে ক্রিকেট। টেস্ট থেকে ওয়ানডে, তারপর টি-টোয়েন্টি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
দুবাইয়ে টি-টেন মানে ১০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। এবার আরও সংক্ষিপ্ত মাত্র ৬ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশন! এই টুর্নামেন্ট উপলক্ষে ৬ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ।
‘হংকং সিক্সেস ক্রিকেট টুর্নামেন্ট’ শিরোনামে আগামী ২৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে এই আসর। মূলত চিনে নিজেদের ক্রিকেট কার্যক্রম ছড়িয়ে দিতে এই উদ্যোগ হংকংয়ের। দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। যার মধ্যে বাংলাদেশও আছে। প্রথমবারের মত এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে মেরিলেবন ক্রিকেট কাউন্সিল (এমসিসি)।
এই টুর্নামেন্টকে দর্শকরা ভালোভাবেই গ্রহণ করেছে উল্লেখ করে হংকং ক্রিকেটের ডিরেক্টর জনাথান কামিংস বলেছেন, ‘আমরা ক্রিকেটকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চাই। তারা এটি খুব ভালোভাবেই গ্রহণ করছে।
এখানকার ক্রিকেটের জন্য এটি অনেক বড় কিছু। আশা করছি ভবিষ্যতে আরো বেশি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। ‘
৮ দলের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশসহ ৫ দল স্কোয়াড ঘোষণা করেছে। সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশ দলে আরও আছেন আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল হক এবং কাজী অনিক ইসলাম। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ অক্টোবর













