প্রিয়াঙ্কা বাদ!

499

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘ডন’ আর ‘ডন টু’ বলিউডের দারুণ ব্যবসাসফল দুটি ছবি। জনপ্রিয় হয় ছবির জুটিও। কিন্তু সঙ্গে মেলেছিল গুজবের ডালপালা। ‘ডন টু’ ছবি মুক্তির আগে ভক্ত থেকে সহশিল্পী হয়ে ওঠা প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখ খানের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শাহরুখ আর গৌরীর সংসার ভেঙে যাওয়ার উড়ো খবর আসতে শুরু করে গণমাধ্যমে। পরে কেউ কেউ বলেছিলেন, প্রেম-পরকীয়া কিচ্ছু না, প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের প্রেমের গুঞ্জন রটানো হয় শুধুই ছবির প্রচারণার জন্য। কিন্তু আসল ঘটনা কী, তা এখনো অজানা।

‘ডন’ ছবির দৃশ্যতবে এসবের পর প্রিয়াঙ্কা আর শাহরুখকে কখনোই একসঙ্গে দেখা যায়নি। না কোনো ছবিতে, না কোনো অনুষ্ঠানে। কারণ গৌরী নাকি প্রিয়াঙ্কার ব্যাপারে স্বামীকে কড়া নিষেধাজ্ঞা জারি করেন। এখন প্রিয়াঙ্কার মুখ দেখাও বারণ শাহরুখের। সংসার টেকাতে ‘ডন’ সিরিজের পরবর্তী ছবি থেকে তাই এই প্রিয়াঙ্কাকে বাদ দিয়েছেন শাহরুখ। জানা গেছে, তাঁর জায়গায় নেবেন আরেক এক আলোচিত নায়িকাকে।

পরিচালক রিতেশ সিধওয়ানি বলেন, মনমতো চিত্রনাট্য পেলে তবেই শুরু হবে ‘ডন থ্রি’ ছবির কাজ। এখন শোনা যাচ্ছে, ছবির চিত্রনাট্য যা-ই হোক, ছবির নায়ক থাকছেন শাহরুখ। তবে ছবির নায়িকা রোমার চরিত্রে পরিবর্তন না করে উপায় নেই। তাই প্রিয়াঙ্কাকে বাদ দিয়ে এবার ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। দীপিকাকে নেওয়ার কারণ হিসেবে পরিচালক ও প্রযোজক যা বলছেন, তাও যুক্তিসংগত। শাহরুখ-দীপিকা একসঙ্গে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করেছেন। তিনটি ছবিই সুপারহিট। আর এই জুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এ কাজ করলে ছবির সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ।

দীপিকা পাড়ুকোনতবে দীপিকার সঙ্গে নাকি এখনো এই বিষয় নিয়ে আলোচনা চূড়ান্ত হয়নি। এই তারকা এখন ‘পদ্মাবতী’-বিতর্ক নিয়ে আলোচনায় আছেন। কট্টরপন্থীরা তাঁর মাথা ও জিব কেটে নেওয়ার হুমকি দিয়েছে। দীপিকা পাড়ুকোন এখন পুলিশি নিরাপত্তায় দিন কাটাচ্ছেন। এই ঝামেলা শেষ হলে তবেই অন্য কাজ নিয়ে ভাববেন। জি নিউজ

NO COMMENTS

LEAVE A REPLY