৭ ডিসেম্বর বেরোবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

400

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৭ ডিসেম্বর প্রকাশিত হবে। আর ১৭ ও ১৮ ডিসেম্বর ভর্তির সাক্ষাৎকার ও ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে কোটা ভর্তি আগামী ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিষয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) থেকে জানা যাবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের কনফারেন্স রুমে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ১০ম সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট বডির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক।

উল্লেখ্য, এবারেই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সাক্ষাৎকার এবং ভর্তি একই দিন সম্পন্ন করা হবে। সূত্র: ইন্টারনেট

NO COMMENTS

LEAVE A REPLY