সানচেজের অভিষেক, ম্যানইউর বড় জয়

730

ইংলিশ এফএ কাপ দিয়েই ম্যানইউর জার্সিতে অভিষেক হল সদ্যই আর্সেনাল থেকে ম্যানইউতে পা রাখা আলেক্সিস সানচেজের। আর তার অভিষেক ম্যাচে ইয়ুভিল টাউনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। অভিসেক ম্যাচে কোন গোল করতে না পারলেও একটি অ্যাসিস্ট করেছেন সানচেজ। ম্যানইউর হয়ে গোল চারটি করেন রাশফোর্ড, হেরেরা, লিনেগার্ড ও রুমেলু লুকাকু। তবে ম্যাচের শুরুতে মাত্র ৬ মিনিটের মাথায়ই ম্যানইউকে চমকে দিয়েছিল ইয়ুবিল। সাম সুরিডজের পাসে ম্যানইউ গোল রক্ষক রুমেলুকে একা পেয়েও সরাসরি শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন জর্দান গ্রীন।


ম্যাচের ১৪তম মিনিটে আরেকটি সহজ সুযোগ হারায় ইয়ুবিল। ফ্রিকিক থেকে ওমর সৌনমির দুর্বল হেড সরাসরি যায় রুমেলুর হাতে। প্রাথমিক জড়তা কাটিয়ে আস্তে আস্তে ম্যাচে ফেরে ম্যানইউ। একের পর এক আক্রমন করে যাওয়া ম্যানইউ অবশেষে সাফল্য পায় ম্যাচের ৪১ মিনিটে। দুই ডিফেন্ডারের ফাক গলিয়ে রাশফোর্ডকে বল দেন সানচেজ। সেই বল নিয়ে একটু সামনে বাড়াতেই দুই ডিফেন্ডারের চাপে পেছনে পড়ে যান রাশফোর্ড। তবে ক্ষিপ্রতার সাথে দুই ডিফেন্ডারের পাশ কাটিয়ে গোলরক্ষক বল ধরার ঠিক আগমুহুর্তে বলকে জালে পাঠিয়ে দেন রাশফোর্ড।


আর ম্যানইউ ম্যাচে প্রথমবারের মত পায় গোলের দেখা। প্রথমার্ধে এক গোলেই এগিয়ে ছিল ম্যানইউ। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ম্যানইউ।  এবার দারুন ভাবে বল টেনে নিয়ে যান সানচেজ।  তারপর বা দিকে পাস দেন হেরেরার কাছে।  তার কোনাকুনি শট গোলকিপারকে পরাস্ত করে আশ্রয় নেয় জালে। এরপর শেষ দিকের নাটক।  ৮৯ ও ৯০ মিনিটে পর পর দুটি গোল করে ম্যানইউর বড় জয় নিশ্চিত করে জেসে লিনেগার্ড ও রুমেলু লুকাকু।

NO COMMENTS

LEAVE A REPLY