ফরাসি স্ট্রাইকার অ্যান্টনি গ্রিজম্যানের হ্যাটট্রিকে সেভিয়াকে ৫-২ গোলের উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার মঞ্চে স্থানীয় সময় রবিবার রাতে অ্যাটলেটিকোর এই জয়ে অনুপ্রাণীত হয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও। কারণ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে সেভিয়ার মোকাবেলা করবে হোসে মরনিহোর দল।
ম্যাচের ৩০ মিনিটে সেভিয়ার রক্ষণভাগের জটলা থেকে বল পেয়ে গোল করে অ্যাটলেটিকো মাদ্রিদকে লিড এনে দেন সাবেক চেলসি তারকা দিয়েগো কস্তা। এ সময় পেনাল্টি বক্সে অবস্থান নেওয়া এভার বানেগাকে ছোট্ট পাসে বল দিতে চেয়েছিলেন গোল কিপার সার্জিও রিকো। কিন্তু সতীর্থ ওই খেলোয়াড় বলটি নিয়ন্ত্রণে নিতে বিলম্ব করার সুযোগ কাজে লাগিয়ে ২৯তম মিনিটে টোকা দিয়ে সেটি জালে জড়ান আর্জেন্টাইন তারকা।
এরপর সেভিয়া বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল। বিশেষ করে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস মুরিয়েলের প্রচেষ্টাগুলো দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেন অ্যটালেটিকোর গোলকিপার জান ওবলাক। বিরতিতে যাওয়ার ৩ মিনিট আগে গোলের খাতা খোলেন হ্যাটট্রিকম্যান গ্রিজম্যান। তিনি একাই প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ দক্ষতায় ডান পায়ের ড্রাইভ শটে নিজের প্রথম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে সেভিয়ার গোলকিপার রিকো সফরকারী স্ট্রাইকার কস্তাকে ধাক্ষা দিয়ে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন গ্রিজম্যান। ৬৫তম মিনিটে গ্রিজম্যানের যোগান থেকে গোল করে অ্যাটলেটিকোকে ৪-০ ব্যবধানে পৌঁছে দেন কোকে। এরপর ৮০তম মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ব্যবধান ৫-০ করেন এই ফরাসি তারকা। এই নিয়ে চলতি মৌসুমে লা-লিগায় ১১তম গোল করলেন গ্রিজম্যান।
ম্যাচের শেষ ৫ মিনিটের মধ্যে অবশ্য দুটি গোল পরিশোধের মাধ্যমে নিজেদের কিছুটা দায়মুক্ত করে স্বাগতিক সেভিয়া। ম্যাচের ৮৫ ও ৮৯তম মিনিটে গোল দুটি পরিশোধ করেন যথাক্রমে পাবলো সারাবিয়া ও নলিতো। ৫-২ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৭ পয়েন্ট কমিয়ে আনল তারা।














