খলনায়করা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে : কাদের

564

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের মানবতাবিরোধী খলনায়করা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।

তবে ১৯৭৫, ২০০৪ আর ২০১৭ সাল এক নয়। আওয়ামী লীগ আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন।

গতকাল শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ওবায়দুল কাদের সাংবাদিকের কাছে এ প্রতিক্রিয়া জানান। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। ইতিহাসের মানবতাবিরোধী খলনায়করাই এ ধরনের ঘৃণ্য ও জঘন্য হত্যকাণ্ড চালিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY