নেইমারের প্রশংসায় জিদান

420

পিএসজি ছেড়ে নেইমারের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে। এরই মধ্যে পিএসজির ব্রাজিলীয়  ফরোয়ার্ডের প্রশংসা করলেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

কাল রাতে হয়ে যাওয়া মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন জিদান। সেখানেই তিনি বলেন, ‘নেইমার খুবই ভালো একজন ফুটবলার এবং এটা সত্য। আমার এই দলেও বিশ্বসেরা খেলোয়াড় আছে এবং ড্রেসিংরুমেও একই মানের খেলোয়াড় আছে।

এখানে যে খেলোয়াড় আছে, আপনি কেবল তাদের নিয়ে কাজ করতে পারেন; ভবিষ্যতে কী হবে কে জানে?’

গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ২৫ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকা রিয়ালে যোগ দিলে তার সঙ্গে পাদপ্রদীপের আলো ভাগাভাগি করতে হবে সময়ের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

জিদান অবশ্য এখনই অতসব ভাবতে রাজি নন, ‘এ নিয়ে আসলে কোনো কথা নেই। কে জানে ভবিষ্যতে কী হবে?

যে আমাদের হয়ে খেলে না, সেই খেলোয়াড়কে নিয়ে আমি আমার মতামত ও ভাবনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই না। আমি নেইমারকে শ্রদ্ধা করি। সে ভালো একজন খেলোয়াড় এবং এতটুকুই।’   – ওয়েবসাইট।

NO COMMENTS

LEAVE A REPLY