লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন, এ দৃশ্য কল্পনা করাও কঠিন। সে রকম কোনো গুঞ্জনও নেই। কিন্তু মেসির সঙ্গে না হোক, স্প্যানিশ দৈনিক দিয়ারিও গোল ও এস-এর খবর সত্যি হলে আগামী মৌসুমেই দেখা যেতে পারে রোনাল্ডো ও নেইমারকে জুটি বেঁধে খেলতে! স্পেনের দুটি পত্রিকাই যে দাবি করেছে, পিএসজির দৃষ্টি এবার রোনাল্ডোর দিকে। আগামী মৌসুমেই নাকি রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে টানার পরিকল্পনা হাতে নিয়েছে পিএসজি। স্প্যানিশ মিডিয়ার এমন দাবির পালে জোর হাওয়া দিচ্ছে রোনাল্ডোর সাম্প্রতিক মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার স্পষ্টই বলেছেন, রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করার ইচ্ছা তার নেই। নতুন চুক্তি আর করবেন না। সেই মন্তব্যকে কেন্দ্র করে এরই মধ্যে উঠে গেছে তার রিয়াল ছাড়ার গুঞ্জনও। ওয়েবসাইট।

725

বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে ঐতিহ্যবাহী ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে বরাবরের মতই এবারও দারুণ আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী ৭ ডিসেম্বর তুলে দেওয়া হবে ২০১৬/১৭ মৌসুমের সেরা ফুটবলারের এই পুরস্কার।

এর মধ্যেই একটি ফরাসি পত্রিকায় ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, এবারের ব্যলন ডি’অর নাকি মেসি পেতে যাচ্ছেন।

তবে ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, বছরের সেরা এই পুরস্কারের জন্য রোনালদোই অন্যতম ফেবারিট। বিশেষ করে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জনে রোনালদোর ভূমিকা ছিল সর্বাগ্রে।

ফ্রেঞ্চ দৈনিক এল’ইকুয়েপ এ দেওয়া এক সাক্ষাতকারে এই পর্তুগিজ তারকা বলেছেন, ‘গত মৌসুমটা ছিল ব্যতিক্রম। আমরা লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছি। যেখানে আবারো আমি সর্বোচ্চ গোলদাতা ছিলাম। আমি যদি ব্যালন ডি’অর জিতি তবে সেটা হবে অসাধারণ’

এবার যদি রোনালদো এই পুরস্কার জিততে পারেন তবে সেটা বার্সেলোনা সুপারস্টার মেসির সাথে সমান পাঁচবার হবে। ৩০ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে এই পুরস্কার জয় করেছিলেন। অন্যদিকে ৩২ বছর বয়সী রোনালদো জিতেছেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।

গত মৌসুমে অসাধারণ সমাপ্তির পরে চলতি মৌসুমে রোনালদো ও রিয়াল মাদ্রিদের শুরুটা কিছুটা ধীর গতির হয়েছে। ‘সি আর সেভেন’ লা লিগায় এ পর্যন্ত মাত্র ১টি গোল করেছেন। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাদ্রিদ ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

রোনালদো বলেন, ‘কোনকিছুই আজীবনের জন্য নির্ভুল নয়, কোন খেলোাড়ই পুরো মৌসুম শতভাগ দিতে পারে না। একটা সময় আসে যখন অন্যদের থেকে নিজেকে ভালো মনে হয়। তারপরেও কোনো মৌসুমই কারো একরকম যায় না। আমরা এখন ভিন্ন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। আমাদের এটা মেনে নিতে হবে। তার অর্থ এই নয় যে সবসময়ই পরিস্থিতি এমনই থাকবে। অবশ্যই এটা পরিবর্তিত হবে। ‘

NO COMMENTS

LEAVE A REPLY